[gtranslate]

অতিরিক্ত ডিআইজি সদর কোর্ট নওগাঁ বার্ষিক পরিদর্শন ও পুলিশ অফিস হিসাব শাখার অর্ধ-বার্ষিক পরিদর্শন


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন / ১৭৫
অতিরিক্ত ডিআইজি সদর কোর্ট নওগাঁ বার্ষিক পরিদর্শন ও  পুলিশ অফিস হিসাব শাখার অর্ধ-বার্ষিক পরিদর্শন

এম আব্দুর রাজ্জাক,
স্টাফ রিপোর্টার-

শনিবার ২৫ অক্টোবর রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মোঃ শামীম হোসেন সদর কোর্ট অফিস নওগাঁ বার্ষিক পরিদর্শন এবং পুলিশ অফিস হিসাব শাখা ২০২৪-২০২৫ অর্থ সালের ২য় অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অত্র জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এবং জেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন। এর আগে সার্কিট হাউজে পৌঁছালে অতিরিক্ত ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশের পক্ষ হতে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়। জে/এ