

মোঃ চাঁন মিয়া,
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি-
বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এবং পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা’র সভাপতি এ এইচ এম ফারুকের পিতা মরহুম হাবিবুর রহমান তালুকদারের ১৭;তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১৯ জানুয়ারি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। স্মরণ ও দোয়া মাহফিল মরহুমের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পানছড়িস্থ মরহুমের নিজ বাসভবনে পারিবারিক ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে পবিত্র কুরআনখানি। মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল। পরিবারের পক্ষ থেকে মরহুম হাবিবুর রহমান তালুকদারের সকল গুণগ্রাহী ও আত্মীয়-স্বজনের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
পারিবারিক পরিচিতি মরহুমের জ্যেষ্ঠ পুত্র এ এইচ এম ফারুক দেশের সাংবাদিকতা অঙ্গনের এক পরিচিত মুখ। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক ইনকিলাব, বাংলা টিভি, বাংলাদেশ খবর, দৈনিক খোলা কাগজ এবং পরিবর্তন ডটকমসহ দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা’র সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখি ও গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন। জে/এ

আপনার মতামত লিখুন :