

রুকসানা লাকি-
আজ ১৩ ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস। এবারের প্রতিপাদ্য, Radio and Artificial Intelligence. বেতার ও কৃত্রিম বুদ্ধিমত্তা। বেতার মানেই আন্তরিকতা, সরলতা এবং মানুষের সঙ্গে হৃদয়ের সংযোগ। উপস্থাপক, সংবাদ পাঠক, নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী হিসেবে বেতারের মতো একটি প্লাটফর্মে কাজ করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।আলহামদুলিল্লাহ প্রিয় প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সম্মানটুকু পেয়েছি।
বেতার শুধুমাত্র একটি শক্তিশালী গণমাধ্যম নয় এটি আমার অনুভূতির একটি অংশ। বেতারের সবচেয়ে বড় শক্তি হলো-কণ্ঠের জাদু। একজন উপস্থাপকের কণ্ঠ, তার শব্দচয়ন, তার আবেগ-সবকিছু মিলিয়ে শ্রোতার মনে ছবি আঁকে। আমি শিখেছি, কথা বলার আগে ভাবতে হয়; উচ্চারণ হতে হয় স্পষ্ট; আর ভাষা হতে হয় মার্জিত। বেতার আমাকে শিখিয়েছে কীভাবে শব্দ দিয়ে মানুষকে স্পর্শ করা যায়। আলহামদুলিল্লাহ, প্রিয় প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সম্মানটুকু পেয়েছি। একজন বেতার কর্মী হিসেবে বিশ্ব বেতার দিবসে আমার প্রত্যাশা-বেতার আরও সমৃদ্ধ হোক, নতুন প্রজন্ম বেতারের প্রতি আগ্রহী হোক, এবং কণ্ঠের এই শক্তি মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিক।বেতার আমার আবেগ, স্মৃতি ও প্রেরণার উৎস। জে/এ

আপনার মতামত লিখুন :