[gtranslate]

আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পরে শিশুর মৃত্যু 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন / ৮৬
আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পরে শিশুর মৃত্যু 

 

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা  প্রতিনিধি-

নওগাঁর আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পরে এক শিশুর মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাইয়ে চার্জার ভ্যান উল্টে চাপা পরে তাওহিদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১ টা নাগাদ উপজেলার জাতোপাড়া গ্রামে। শিশুটি ওই গ্রামের নাঈম হোসেনের ছেলে। ‎শিশু তাওহিদের চাচা মো. জাহাঙ্গীর আলম জানান, জাতোপাড়া গ্রামে বালু পয়েন্ট এলাকা থেকে অটো চার্জার ভ্যান দিয়ে শ্রমিকরা বালু পরিবহন করছিলেন। এ সময় চালক ভ্যান রেখে একটু অদুরে গেলে খেলার ছলে শিশু তাওহিদ ভ্যানে চড়ে পিকআপ টানলে ভ্যানটি সড়কের নিচে খাদে পরে যায়। এতে শিশু তাওহিদ ভ্যানের নিচে চাপা পরে গুরুত্বর আহত হয়। আহত শিশুকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।