[gtranslate]

আনোয়ারায় আগুনে পুড়লো আট বসতঘর


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ন / ৬২২
আনোয়ারায় আগুনে পুড়লো আট বসতঘর

শেখ আবদুল্লাহ
আনোয়ারা (চট্টগ্রাম )প্রতিনিধি

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর ও উপজেলার পরৈকোড়া ইউনিয়নে তাতুয়া গ্রামে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে ইউনিয়নের দুধকুমড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে । সহযোগিতায় স্থানীয়রা এগিয়ে এলোও সব পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে নূর মোহাম্মদ, মো. হেলাল ও হানিফের ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত দুইটার দিকে পরৈকোড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ড তাতুয়া গ্রামের কালামিয়ার বাড়ির মোঃ ফোরকানের বসতঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো ৪টি বসতঘরে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এতে করে ৫ টি বসতঘরের ১১টি কক্ষ পুড়ে যায়। আগুন রাত তিনটার দিকে নিয়ন্ত্রণে এলোও ভোর রাত চারটার দিকে আবার আগুনের শিকা থেকে আগুন জ্বলতে শুরু করলে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ বেলাল হোসেন বলেন, হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছালেও তার আগে সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।