

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রতিটা গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেছে সর্বস্থরের জনসাধারণ।
সোমবার (০৫ আগস্ট) দুপুর ২টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা হতে উপজেলার সদর, কালাবিবির দিঘির মোড়, চাতরী চৌমুহনী, সেন্টার, তৈলারদ্বীপ এলাকায় সমবেত হয়ে আনন্দ মিছিল করেন তাঁরা।
এসময় আনন্দ উল্লাসে, মিছিলে মিছিলে ফেটে ওঠে পুরো আনোয়ারা উপজেলা। একে অপরের সাথে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় করেন মিছিলে অংশ নেওয়া জনসাধারণ।
আপনার মতামত লিখুন :