

আমতলী (বরগুনা) প্রতিনিধি ঃ
বরগুনার আমতলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, উপজেলা সেনিটারি কর্মকর্তা সাবেরা পারভীন, সাংবাদিক জাকির হোসেন ও হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
আপনার মতামত লিখুন :