

অরুণ মন্ডল
পইড়া ছিলি গাছের নিচে
ও রে আমার টিয়া —
আইনা তোরে করলাম যতন
পুষলাম দুধ ভাত দিয়া।
পইড়া ছিলি গাছের নিচে
ও রে আমার টিয়া —
ভালোবাইসা শিখাইয়া কথা
দিলাম তোরে সোনার খাঁচা,
গান শুনাইতাম দিবা রাত্র
করতাম কত মজা ।
কাঁধে লইয়া ঘুরতাম কত
রাস্তা ঘাট দিয়া।।
আমি ছাড়া কেউ ছিলনা
তোর আপন জন —
সেই স্মৃতি লইয়া কান্দি আমি
আজও,তুই নেই এখন।
কারে করব নালিশ তাই
বোঝে না মোর হিয়া।।
জংলা পাখিরে ভালো- বাইসা
দিলাম আমার সাধের মন,
উইড়া গেছে মনের পাখি
হায়রে একি ভাগ্য লিখন !
আইব কইয়া চইলা গেল
আইল না আর ফিরিয়া।।
আপনার মতামত লিখুন :