

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস
বিশ্বকাপ ফুটবল খেলায় প্রিয় দল আর্জেন্টিনা জিতায় বিয়ে করে প্রেমিকা সাদিদা বেগমকে দেয়া প্রতিশ্রুতি পুরন করলেন প্রেমিক মাসুদ রানা।
ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনাল খেলার শেষেই অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে।
ফুটবল প্রেমিদের অনুপ্রেরণায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরে শেখপুরা এলাকায়।
প্রেমিক মাসুদ রানা (৩০) এবং প্রেমিকা সাহিদা বেগম (২৮) উভয়ে নির্মাণ শ্রমিক। কাজের সুবাদে এক বছর আগে তাদের পরিচয়। মন দেয়া-নেয়া থেকে প্রেমে সম্পর্ক গড়ায়। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে মাসুদ রানা প্রেমিকা সাহিদাকে কথা দেয়, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই তাকে বিয়ে করবে সে। প্রথমে খেলায় সৌদি আরবের কাছে, আর্জেন্টিনা হেরে গেলেও তারা উভয়ে নিরাশ হয়নি কখনই। তাদের বিশ্বাস আর্জেন্টিনা কাপ নিবেই। তাই শেষ পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়।
মাসুদ রানা জানায়, রবিবার রাতে ফাইনাল খেলা একই সাথে দেখি সাহিদার দুলাভাই নুরজামানের দিনাজপুর শহরের শেখপুরাস্থ বাসায়। ফ্রান্সকে আর্জেন্টিনা প্রথমার্ধে দু’টি গোল দেয়ার আমরা উভয়ে খুশি হই। কিন্তু, দ্বিতীয়ার্ধে ফ্রান্স গোল পরিশোধ করায়, উভয়ে পড়ে যাই দু:চিন্তায়। পরে খুশি হই, আর্জেন্টিনা আরেকটি গোল দেয়ায়।কিন্তু, আবারো দু:চিন্তায় পড়ি এ গোলও ফ্রান্স পপরিশোধ করায়। খেলা শেষ ট্রাইব্রেকারে গড়ালে উভয়ে আমরা আল্লাহ’কে স্মরণ করতে থাকি। সাহিদা চোখ-মুখে অন্ধার নেমে আসে।
কিন্তু, আর্জেন্টিনা জিতে যাওয়ায় আমাদের দু’টি মনে আনন্দের বন্যা বয়ে যায়।
কিছুক্ষণ পর রাত ১২ টায় দুলাভাই নুর জামান স্থানীয় কাজী আশরাফুল ইসলামকে ডেকে এনে বিয়ের কাজ সম্পন্ন করে।
বর মাসুদ রানা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নারায়ণপুর গ্রামেরস শুকুর আলীর ছেলে। কণে সাহিদা বেগম দিনাজপুর শহরের পশ্চিম উপকণ্ঠ বালুয়াডাঙ্গা হাঠাৎপাড়া এলাকার সহিদুর রহমানের মেয়ে।
আপনার মতামত লিখুন :