[gtranslate]

‘আলোর ফেরি’ ও যুব সমাজের উদ্যোগে অসুস্থ ব্যক্তিকে অর্থ উপহার


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৮:১২ অপরাহ্ন / ৫২
‘আলোর ফেরি’ ও যুব সমাজের উদ্যোগে অসুস্থ ব্যক্তিকে অর্থ উপহার

বিশেষ প্রতিনিধি-

সাপ্টিবাড়ী ইউনিয়নের বাসিন্দা মো. লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জনিত জটিলতায় ভুগছেন। রোগের কারণে তার শরীরে প’চন ধরেছে এবং তিনি বর্তমানে গুরুতর শারীরিক অবস্থার মধ্যে আছেন। দরিদ্র এই পরিবারটি চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে, এমনকি তিন বেলা খাবার জোগাড় করতেও তাদের চরম কষ্ট পোহাতে হচ্ছে। বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর ফেরি’ এবং স্থানীয় যুব সমাজ মানবিক উদ্যোগ নিয়ে প্রথমে পরিবারটির পাশে দাঁড়ায় এবং তাদের খাদ্য সামগ্রী উপহার প্রদান করে। পরবর্তীতে চিকিৎসার খরচের জন্য অসহায় এই পরিবারটির হাতে এককালীন ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করে। অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন মো. মোবারক হোসেন, মো. লাভলু মিয়া ও লাবু মিয়া। এ ছাড়াও আলোর ফেরি সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় যুবসমাজ ও “আলোর ফেরি” সংগঠনের সদস্যগণ সমাজের বৃত্তবানদের সাহায্যের আবেদন করেন। সকলের সহযোগিতা পারে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে। সাহায্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন লাবু মিয়ার (০১৫১৬৫৫১৬০৮) সাথে। জে/এ