[gtranslate]

ঈদ উপলক্ষে রংপুরে ২২০ জন অসচ্ছল বৃদ্ধ মায়েদের  পাশে স্বর্ণ নারী এসোসিয়েশন


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন / ৯২
ঈদ উপলক্ষে রংপুরে ২২০ জন অসচ্ছল বৃদ্ধ মায়েদের  পাশে স্বর্ণ নারী এসোসিয়েশন

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরে পবিত্র ঈদ উপলক্ষে অসচ্ছল বৃদ্ধ মায়েদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে মানবিক কল্যাণে কাজ করা নারী ও শিশু রংপুরের সংগঠন স্বর্ণ নারী এসোসিয়েশন। ৪ ও ৫, মার্চ বুধ ও বৃহস্পতিবার দুপুরে রংপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে ২২০ জন অস্বচ্ছল মা  মোট ২২০ টি  অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ সামগ্রীতে ছিলো: চাল- পোলাও এর চালঃ ডালঃ সয়াবিন তেলঃ সাবান: সেমাই ও দুধ,  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণ নারী এ্যাসোসিয়েশনের সভাপতি- মঞ্জুশ্রী সাহা,  সহ-সভাপতি -নাজমুন নাহার দীনা, সাধারণ সম্পাদক -মাহফুজা হাসনাত ডায়না,  অর্থসম্পাদক- সামসেয়ার পারভীন, নির্বাহী সদস্য ডাঃ ফ্লোরা শাহীন আক্তার , সদস্য কাজি রাজিয়া, কানিজ ফাতেমা ও লিপসি আরা খানম, নাজনীন বানু, লুৎ্ফা বেগম, সামসুন নাহার, শমসেয়ারা বিলকিস । নির্বাহী সদস্য ডাঃ ফ্লোরা শাহীন আক্তার, মোর্শেদা বেগম ও সদস্য ইলফাত আরা পারভিন। উল্লেখ্য রংপুরে স্বর্ণ নারী এসোসিয়েশন দীর্ঘদিন ধরেই নিজস্ব অর্থায়ন ও সুবানুধায়ীদের  সহায়তায় পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণে কাজ করে আসছে।