

মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান প্রয়াত এইচ টি ইমামের স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে এইচ টি ইমামের আসনে কবির বিন আনোয়ার বসছেন খবর শোনার পর পর তার নিজ জেলা সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চলছে উচ্ছ্বাস।৷ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কবির বিন আনোয়ারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও, জনপ্রতিনিধিরাও নিজ নিজ ফেসবুকে কবির বিন আনোয়ারের ছবি দিয়ে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন তারা।তার এলাকা জুড়ে মিস্টি বিতরণ করেছে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম । এ সময় আরও উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত খান, উজ্জ্বল,মিলন ও নাইম প্রমুখ।
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান কবির বিন আনোয়ার। প্রধানমন্ত্রী তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা সিরাজগঞ্জবাসী গর্বিত। উনার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু দীর্ঘদিন জেলা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন। তিনি নিজেও ঢাকা ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তার মতো একজন নিবেদিত প্রাণ আওয়ামী লীগের জন্য বিশেষ প্রয়োজন। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ।
আপনার মতামত লিখুন :