[gtranslate]

কনকনে শীতে কুরআনের হাফেজের মাঝে কার্পেট বিতরণ করলো স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠন


প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন / ৫৯৬
কনকনে শীতে কুরআনের হাফেজের মাঝে কার্পেট বিতরণ করলো স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠন

আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না।এসব এর মধ্যে মাদ্রাসায় শিক্ষার্থীরা মেজেতে বসে পড়াশোনা তাদের জন্য কষ্টকর। তাই এই কনকনে শীতে মাদ্রাসাতুম মাদিনার ক্ষুদে হাফেজদের মাঝে ৬০০ স্কয়ার ফিট কার্পেট বিতরণ করেছে স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠন।

শুক্রবার(৬ জানুয়ারি)বিকালে উপজেলার বারখাইন ইউনিয়ন মাদ্রাসাতুম মাদিনার মাদ্রাসার শিক্ষকের হাতে তুলে দেন এই কার্পেটগুলো।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠনের উপদেষ্টা মিজানুল ইসলাম চৌধুরী রনি, স্বপ্নময় মানব কল্যাণমুখী সংগঠনের সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন,দপ্তর সম্পাদক রেজা প্রমুখ ।