

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজমাঠে আয়োজিত এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদ কবির চান্দু। এসময় দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় দ্বাদশ শ্রেণি সাডেন শটে একাদশ শ্রেণিকে পরাজিত করেন। নির্ধারিত সময়ে খেলা ১- ১ গোলে সমতা ছিলো। পরে টাইব্রেকারেও ৪-৪ গোলের সমতায় থাকলে খেলা সাডেন শটে গড়ায়। উদ্বোধনকালে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ/হ
আপনার মতামত লিখুন :