[gtranslate]

কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন / ২৫১
কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

 

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মাঠে ইে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দ্বাদশ শ্রেণি দল একাদশ শ্রেণি দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় ও খেলা সংক্রান্ত বিষয়ে কথা বলেন কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফিারি জহুরুল ইসলাম, বাবু। তাদের সহযোগিতা করেন জাহিদুল ও কোরবান আলী। ােগাল জাজ হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি অধ্যাপক আতাউর রহমান ও প্রদর্শক চান মিয়া। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দ্বাদশ শ্রেণির স¤্রাট। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্যগণ, রেফারিসহ শিক্ষকমন্ডলী ও কর্মচারীগণ।

এ/হ