[gtranslate]

কাজিপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন / ২৭১
কাজিপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এনামুল হকঃ স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১০ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলার মাইজবাড়ী ইকোপার্কে এই খেলার উদ্বোধন করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, এ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, সোনামুখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাশেদ কবির চান্দু প্রমূখ।
খেলার উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক। মাইজবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গাজীপুর একাদশ ও কাজিপুর পৌরসভা অংশ নেয়।
এ/জে