[gtranslate]

কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন / ৫৯
কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ও চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে অনুষ্ঠিত পৃথক দুটি দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দোয়ায় অংশ নেন সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।

অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করেন অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, সহকারী অধ্যাপক মোহাতাব উদ্দিন, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সহ সভাপতি আব্দুস সালাম তোতা মাস্টার, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, মুজিবুর রহমান বক্তব্য রাখেন। পরে ফাতেহা শরীফ পাঠশেষে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
এ/হ