[gtranslate]

কাজিপুরে জমির উপরিভাগের মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদন্ড


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন / ১৮৯
কাজিপুরে জমির উপরিভাগের মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদন্ড

এনামুল হকঃ

প্রশাসনের সাঁড়াশি অভিযানেও সিরাজগঞ্জের কাজিপুরে থামছে না জমির উপরিভাগের মাটি কাটার কাজ।গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সোনামুখী ইউনিয়নের রশিকপুর গ্রামে অভিযান চালান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।এসময় রশিকপুর গ্রামের ঈদগাঁ মাঠের পাশে ফসলের জমি হতে  বানিজ্যিক উদ্দেশ্যে এস্কেভেটর দিয়ে উপরিভাগের মাটি কেটে পুকুর ভরাট করা অবস্থায় মিজানুর রহমান নামের একজনকে আটক করা হয়। ।তিনি ওই গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র। ওই মাটি তিনিই বিক্রি করেছেন।

সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ওই অপরাধের কারণে  ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার।তিনি জানান, অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় আটক ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে।

এ/জে