[gtranslate]

কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন / ৮০
কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এনামুল হক, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই উচ্চ বিদ্যালয়ে ১০৫ তম
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল দশটায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও ইউনিয়ন পরিষদ প্রশাসক আবু সাইদ।
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন। খেলা পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক মো শাহীন হোসেন। সহকারি শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাকী, সাবেক সহকারি শিক্ষক ও মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান, এস আই আবু বক্কর সিদ্দিক।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। এ/হ