[gtranslate]

কাজিপুরে শিমুলদাইড় বনিক সমিতির উদ্যোগে মিছিল সমাবেশ


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন / ১১৬
কাজিপুরে শিমুলদাইড় বনিক সমিতির উদ্যোগে মিছিল সমাবেশ

এনামুল হক স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজার বণিক সমিতির উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠিত মিছিল থেকে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এসময় মিছিলে অংশ নেয়া ব্যবসায়ীগণ কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে নানা  স্লোগান দেন। তারা কাজিপুরের মাঠের নেতা  সেলিম রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দেবার জন্যে দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন।

মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহেল, কামরুল হাসান রনজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমূখ।

এ/জে