[gtranslate]

কাজিপুর থানার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২২, ১১:০৫ অপরাহ্ন / ৫৭৩
কাজিপুর থানার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এনামুল হক কাজিপুরসিরাজগঞ্জপ্রতিনিধি :     সিরাজগঞ্জের কাজিপুর থানার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় কাজিপুর উপজেলা স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২’ পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম ও কাজিপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাসিবুল্লাহ এর নেতৃত্বে কাজিপুর থানার পুলিশ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউএনও সুখময় সরকার, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

সর্বপ্রথম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বক্তাগন আলোচনা করেন যে, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন জাতি মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে।
তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। সকল শহীদদের স্মরণে নিরাপত্তা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ/ মনি