[gtranslate]

কাঠালিয়া সমিতি বরিশালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন / ২৬৮
কাঠালিয়া সমিতি বরিশালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভুট্টো,
বিশেষ প্রতিনিধি-

আজ ৭ অক্টোবর-২০২৫ খ্রি. মঙ্গলবার কাঠালিয়া সমিতি বরিশালের উদ্যোগে পশ্চিম ছিটকী বালিকা বিদ্যালয় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।  বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে মোট ১৮৬ জন রোগী এ সেবা গ্রহণ করেন। তার মধ্যে ১৫২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বাকী ৩৪ জনকে চোখের সানি অপারেশনের জন্য বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল নিয়ে আশা হয়।


ফ্রি চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম সভাপতি, কাঠালিয়া সমিতি বরিশাল, অধ্যাপক এটিএম মজিবুল হক, সহ-সভাপতি কাঠালিয়া সমিতি বরিশাল, মো. জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাঠালিয়া সমিতি বরিশাল, সমাজ সেবক মো. মানিক হাওলাদার, সদস্য কাঠালিয়া সমিতি বরিশাল, প্রধান শিক্ষক পশ্চিম ছিটকী বালিকা বিদ্যালয়, মো. মাইন উদ্দিন নিউটন প্রধান শিক্ষক, পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঈনুল হক সোহাগ সদস্য, কাঠালিয়া সমিতি বরিশাল, প্রভাষক মামুন হোসেন বড়ইয়া ডিগ্রি কলেজ, জাহিদুল ইসলাম সহকারী শিক্ষক, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়। স্থানীয় সহযোগিতায় ছিলেন মো. মানিক হাওলাদার। ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, রূপাতলী, বরিশাল। জে/এ