


এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
খাগড়াছড়িতে জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস-২০২২ খ্রি. উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর-২০২২ খ্রি. বৃহস্পতিবার সকাল ১১ টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর, জেলা তথ্য অফিস, খাগড়াছড়ির আয়োজনে খাগড়াছড়ির যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ হল রুমে মহান বিজয় দিবস-২০২২ খ্রি. উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক, মো. সহিদুজ্জামান।

জেলা তথ্য অফিসার, বাপ্পী চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, কে, এইচ, এম এরশাদ, বীর মুক্তিযোদ্ধা, রণ বিক্রম ত্রিপুরা, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, খাগড়াছড়ি জেলা শাখা, অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী রিপু খীসা সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান,
মো. শানে আলম, যুব উন্নয়ন অধিদপ্তর, খাগড়াছড়ির উপ-পরিচালক, হাফিজা আইরীন, খাগড়াছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সুদর্শন দত্ত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে ছিল। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে যুবদের ভুমিকা রয়েছে। বেকার যুবদের দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করে নিজে স্বাবলম্বী হয়ে দেশকে উন্নত রাষ্ট্র গড়তে হবে। সরকারের যুব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানান।
বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বিভিন্ন স্থানে সংঘটিত যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে না। তিনি পার্বত্য চট্টগ্রামের তৎকালীন জেলা কমান্ডার ও যুদ্ধকালীন মুজিব বাহিনীর বিএলএফ অধিনায়ক ছিলেন। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেন।
বক্তাগণ সকলেই মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলী তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালের উন্নত ও সুখী, সমৃদ্ধ, সোনার বাংলা গড়ার লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :