[gtranslate]

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভাণ্ডারিয়ায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১২:০১ অপরাহ্ন / ৬৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভাণ্ডারিয়ায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এফ এইচ রাজু

ভাণ্ডারিয়া প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজ শেষে উপজেলা শহরের বায়তুল আমান জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম আহ্বায়ক ওয়াশিদ মন্নান উৎপল প্রমুখ।

এ ছাড়া দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, রুহুল আমিন মুন্সী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ঈমান আলী ফরাজী, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. শামীম হাওলাদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব।