[gtranslate]

গতকাল পর্যন্ত বাংলাদেশের ৪৫৪ তম ওয়ানডে ম্যাচ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৩:০২ অপরাহ্ন / ১১৮
গতকাল পর্যন্ত বাংলাদেশের ৪৫৪ তম ওয়ানডে ম্যাচ

মোঃ জামিলুর রহমান-

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল এক শূন্যতে। দু’দলের ওয়ানডে পরিসংখ্যাণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনেক এগিয়ে থাকলেও স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজ এখন আর নেই অপর দিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে অনেকটাই সমান তালেই লড়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সাথে এখন পর্যন্ত বাংলাদেশ ৪৮ টি ওয়ানডে ম্যাচ খেলে ২২ টিতে জয় পেয়েছে, ২৪ টিতে পরাজিত আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ গত বছর ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ধবল ধোলাই হয়েছে। তবে ঐ সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১১ টি ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে। এখন পর্যন্ত বাংলাদেশ ৯৩ টি ওয়ানডে সিরিজ খেলে ৩৫ টি সিরিজে জয়লাভ করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ২০০৯, ২০১২, ২০১৮, ২০২১ এবং ২০২২ সালে মোট ৫টি ওয়ানডে সিরিজ জিতেছে। তবে সবচাইতে বেশি ১২ টি সিরিজ জিতেছে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে। অন্য দিকে ভারত, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কেনিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলংকার সঙ্গে ২ টি করে সিরিজ, পাকিস্তান ও স্কটল্যান্ড এর সাথে ১ টি করে এবং আয়ারল্যান্ডের সঙ্গে ৩ টি ওয়ানডে সিরিজে জয়লাভ করছে। কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ এখনও বাংলাদেশ জিততে পারেনি। আবার ৩৫ টি ওয়ানডে সিরিজের মধ্যে ৪ টি সিরিজ ড্র হয়েছে, শ্রীলঙ্কার সাথে দুটি এবং আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সাথে একটি করে। বাংলাদেশ সর্বমোট ৪৫২ ওয়ানডে খেলে ১৬১ টিতে জয়লাভ করেছে অপর দিকে ২৮১ টি ম্যাচে পরাজিত হয় আর পরিত্যক্ত হয়েছে ১০ টি ম্যাচ, কোন টাই ম্যাচ নেই। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজ ৪৯২ ওয়ানডে ম্যাচ খেলে ৪২৯ টিতে জয়লাভ করে ৪২২ ম্যাচে পরাজিত হয়েছে আর ২৯ টি ম্যাচ পরিত্যাক্ত, তবে কোন টাই ম্যাচ নেই। অন্য দিকে ১৪১ টি ওয়ানডে সিরিজ খেলে উইন্ডিজ ৫৬ টিতে জয়লাভ করে ৭১ টিতে পরাজিত হয়েছে এবং ড্র করেছে ১৪ টি ওয়ানডে সিরিজ।

মোঃ জামিলুর রহমান, জাতীয় ক্রীড়াভাষ্যকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন।