[gtranslate]

গুইমারায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২২, ৯:২৪ পূর্বাহ্ন / ৪৭১
গুইমারায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

এম. জুলফিকার আলী ভূট্টো বিশেষ প্রতিনিধি-

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করে চারটি দল, দুরন্ত একাদশ, সানরাইজ একাদশ, প্রভাতী একাদশ, ফিলিস্তিন একাদশ। এ খেলার উদ্বোধন করেন, ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রেদাক মারমা।

১৮ ডিসেম্বর-২০২২ খ্রি. রবিবার বিকাল ৩ টায় গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে “শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবের” ব্যাপক আয়োজনে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান, রেদাক মারমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, রেজাউল করিম।

এতে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক, লিটন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মো. ইউচুপ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, দিতেন্দ্রা ত্রিপুরা, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শামিম ওসমান প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ খ্রি. এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খেলার উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনের ভবিষ্যৎ তরুণ সমাজ। সামনে এগিয়ে যাওয়ার জন্য সকল অপকর্মকে পিছিয়ে ফেলে শিক্ষা এবং খেলাধুলাকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।