

রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি ::
উঁচু বরেন্দ্র অঞ্চলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা অবস্থিত। জলবায়ু পরিবর্তনের ফলে পুরো কৃষি ব্যবস্থাই পাল্টে যাচ্ছে । জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় এ অঞ্চলে চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। বিভিন্ন ধরনের চাষাবাদ কৌশল শিখে চাষাবাদ শুরু করেছে এখানকার কৃষকেরা। আই পিএম মডেল ইউনিয়নের কৃষক স্মার্ট স্কুলের মাধ্যমে এ উপজেলার মাটিকাটা ইউনিয়নের পাঁচ শতাধিক কৃষক কৃষানি প্রশিক্ষণ নিয়ে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, টমেটো চষে ঝুকছেন। এতে চাষিরা ব্যাপক সাড়া জাগিয়েছেন।

আপনার মতামত লিখুন :