

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর গোয়ালন্দের একঝাঁক তরুন বাংলাদেশের সিনেমাতে ক্রান্তিকালীন মুহূর্তের সমাধান নিয়ে ‘অমানুষ ওয়েব ফ্লিম’ নাটক প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ৪ টার দিকে রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী দৌলতদিয়া মনোরমা সিনেমা হলে টেলিফিল্মটি প্রদর্শিত হয়। প্রিয়া মাল্টিমিডিয়ার কর্ণধর সাইফুর রহমান পারভেজের নির্দেশনায় এ এইচ ফয়সালের পরিচালনায় ও মুগ্ধ শাহরিয়ার অভিনীত টেলিফিল্মটি প্রযোজনা করে এসপি ফ্লিম।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ঈসা, আলবিদা, তুশি ইসলাম, সহিদুল ইসলাম, অন্তরা, আ. খালেক, সুমন শেখ, আজিজ মুন্সি, এরশাদ হোসেন, আকরাম, বিল্লাল, রিপনসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ সদস্য ও বিশিষ্ট অভিনেতা প্রণব ঘোষ, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, রুপালী বাংলাদেশ’র প্রতিনিধি ফয়সাল আহমেদ ও সাংবাদিক সোহাগ মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বর্তমান সিনেমাতে সংকট কিংবা ক্রান্তিকালীন মুহূর্ত চলতেছে। দর্শক যেন সিনেমা হলে আসে এবং তারা যেন সিনেমা হলে এসে উপভোগ করে সেই জন্য আমাদের আজকের এই টেলিফিল্মটি। জে/এ

আপনার মতামত লিখুন :