

মোঃ মোজাম্মেল হোসাইন
জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের মানিকছড়ি শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক রাঙ্গমাটি যোনের মাটিরাঙ্গা এরিয়ার মানিকছড়ি শাখা কার্যালয়ে বুধবার (১১ জানুয়ারী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মুনাফ।শাখা ব্যবস্থাপক স্বপন কুমার নাথের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রাঙ্গামাটি যোনের নিরীক্ষণ দলের দলনেতা বাবু হিরেন চন্দ্র দেব, সহযোগী আহমেদ ও মোঃ ফারুক।এ ছাড়াও মানিকছড়ি শাখার সেকেন্ড ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন,অফিসার মীর হোসেন মিরাজ ,কবির হোসেন, নুরুল আবছার, মোঃ কামাল হোসেনসহ সুবিধাভুগিরা উপস্থিত ছিলেন। এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মুনাফ বলেন, মানুষের আত্ম-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ১৯৮৩ সাল থেকে গ্রামীণ ব্যাংক সময়োপযোগী নানান পদক্ষেপ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় ব্যাংকটি এবছর সহায় সম্বলহীন, নিঃস্ব সদস্যদের মাঝে কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনা অনুযায়ী সারা দেশে প্রতিটি শাখার সংগ্রামী (ভিক্ষুক)সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :