

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে গোপনে আয়োজন করা একটি বাল্য বিবাহের অনুষ্ঠান পন্ড করে দিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর মোঃ সালাউদ্দিন(১৯)কে জেল হাজতে প্রেরন করা হয়েছে। শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের ১ম শ্রেণীর নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী এ সাজা প্রদান করেন। বর মোঃ সালাউদ্দিন উপজেলার নোয়ারাই ইউনিয়নের ছনখাইর গ্রামের সাঞ্জব আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক পৌর শহরের নোয়ারাই মহল্লার বাসিন্দা ১৬ বছর বয়সী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মোঃ সালাউদ্দিন। ঘটনার প্রায় ১৫দিন আগে বিয়ের প্রলোভন দিয়ে অপ্রাপ্ত বয়স্ক এ কিশোরীকে তার নিজ বাড়িতে নিয়ে যায় সে। পড়ে উভয় পক্ষের সম্মতিতে শনিবার বিয়ের আয়োজন করে বর পক্ষ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বর মোঃ সালাউদ্দিন সহ কিশোরী কনেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। বাল্য বিবাহ আয়োজনের অপরাধে ভ্রাম্যমান আদালত বর মোঃ সালাউদ্দিনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। এদিকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া দন্ডনীয় অপরাধের কথা উভয় পক্ষকে জানিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কনেকে তার পিতার হাতে তুলে দেন।##
আপনার মতামত লিখুন :