[gtranslate]

ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের উন্নয়নে ফোকাস গ্রুপ ডিসকাশন ও ওয়ার্ড ভিশনিং সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৩, ১০:১৮ অপরাহ্ন / ৫৫৩
ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের উন্নয়নে ফোকাস গ্রুপ ডিসকাশন ও ওয়ার্ড ভিশনিং সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক ফোকাস গ্রুপ ডিসকাশন এবং ওয়ার্ড ভিশনিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ওয়ার্ডের কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে ওয়ার্ড কাউন্সিলর(প্যানেল মেয়র) তাপস চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ওয়ার্ডের সুষম উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণ, ড্রেন প্রশস্থকরণ, বিশুদ্ধ পানি সরবরাহকরনে ওয়াটার ট্রেটম্যান্ট চালু করা সহ বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবানের কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন, প্রকল্পের আই ফাইন্যান্স সাইফুর রহমান, সিডিএ ছাতক নূরে আলম সিদ্দিকী, মহিলা কাউন্সিলর রত্না রানী মালাকার, ওয়ার্ডবাসীর মধ্যে প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, হাজী আবুল হায়াত, এশাদ আলী, সাংবাদিক বিজয় রায়, স্থানীয় বাবুল পাল, কৃষ্ণদাস রায়, সমরজিৎ কর বাবুল, জগলু আহমদ, চম্পু দত্ত, কালীদাস পোদ্দার, পীযুষ দাস, ইকবাল হোসেন, নন্দন চৌধুরী, পল্টু দাস, নিরা পাল, পৌরসভার টিবলু পাল প্রমূখ। ##