

এম আব্দুর রাজ্জাক,
স্টাফ রিপোর্টার-
(১৬ জুলাই বুধবার) জয়পুরহাট জেলা পুলিশের ডিএসবি অফিস, পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মত বিনিময় করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি পুলিশ অফিস জয়পুরহাট পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

পরবর্তীতে জয়পুরহাট জেলা পুলিশের সুসজ্জিত একটি দল “গার্ড অব অনার” প্রদান করেন। রেঞ্জ ডিআইজি ডিএসবি, পুলিশ অফিস জয়পুরহাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। রেঞ্জ ডিআইজি জয়পুরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মত বিনিময় করেন। উক্ত মত বিনিময় সভায় অপরাধ দমন ও অপরাধ নিয়ন্ত্রণে সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও সিভিল সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :