

নুর মোহাম্মদ,
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া নঈমীয়া তৈয়বিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা গাজী মফজল আহমদ নঈমী (রহ)’র স্মরণ সভা উপলক্ষে মুজাদ্দিদে ত্বরিকত কনফারেন্স ১৬ নভেম্বর-২০২৫ রবিবার সকাল ১০ টা হতে পোমরা ইউনিয়নের নঈমাবাদস্থ মাদ্রাসা প্রাঙ্গনে মাওলানা কাজী মুহাম্মদ মামুনুল ইসলাম ও মুহাম্মদ নাজিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় ও মাদরাসার অধ্যক্ষ আল্লামা শাহ আলম আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জোনাইদুল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনামুল হক। প্রধান আলোচক ছিলেন নঈমাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ ক্বারী আল্লামা নঈম উদ্দিন নঈমী আল মাইজভান্ডারী।

এতে অতিথি ও অন্যন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আল্লামা আ,ন,ম নজমুল হোসাইন নঈমীর, অধ্যক্ষ আল্লামা মুজিবুর রহমান নিজামী, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আহমদ আলী নঈমী, অধ্যক্ষ আল্লামা মারফতুন্নুর আল কাদেরী, মুহাম্মদ সেকান্দর, শাহজাদা মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব আশরাফী, মাওলানা মুহাম্মদ হাসান নক্সবন্দী, মাওলানা মুহাম্মদ ইউনুছ তৈয়বী, সৈয়দ কামাল উদ্দিন, মাওলানা ফজলুল হক, মাওলানা হাফেজ আবদুল জব্বার, মাওলানা বেলাল উদ্দিন, বিশ্ববন্ধন’র ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, অধ্যাপক নুর মোহাম্মদ, অধ্যাপক মুহাম্মদ মামুনুল হক, মাওলানা মিনহাজুল ইসলাম, মাওলানা হাকিমুদ্দীন নঈমী, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা নঈমুল হক সরমদ, মাওলানা নঈমুল মোস্তফা কায়েদ, মাওলানা মুহাম্মাদ হাসান রাযা রযভী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মচর্চা, ত্বরিকতের খেদমত, বহুমুখী মানব সেবা, শিক্ষা বিস্তার ও রিয়াজত-সাধনার এক উজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন মহান আউলিয়া ব্যক্তিত্ব হযরত অধ্যক্ষ কাজী মফজল আহমদ নঈমী ( রহ:)। আজীবন তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা পালন করে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জে/এ

আপনার মতামত লিখুন :