

বিশেষ প্রতিনিধি-
“দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই” এই শ্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করা গ্রিন ফোর্স বাংলাদেশ নামের একটি অরাজনৈতিক সংগঠনের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণী’য় শীর্ষক মতবিনিময় সভা গত ১৭ জানুয়ারি বিকাল ৩ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট সাকিনা আলম লিজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এস এম হক, কো-অর্ডিনেটর গ্রীনফোর্স প্রধান কার্যালয়, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ শাহ আলম, আঞ্চলিক পরিচালক জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি কবি লেখক মু. আল আমীন বাকলাই। আলোচকবৃন্দ একটি দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য গ্রিনফোর্সের ছায়াতলে সকলকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান। তারা বলেন দুর্নীতি আমাদের প্রধান শত্রু, এই শত্রুকে পরাজিত করতে না পারলে আমাদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব। ছোট বড় সকল পর্যায়ে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। সরকারি সেবা পেতে পদে পদে হয়রানি ও ঘুষ লেনদেন এখন নিয়মে পরিণত হয়েছে। কমিটির সহ-সভাপতি মু. আল আমীন বাকলাই তার বক্তব্যে বলেন বিগত দিনে যারা এদেশে বড় বড় দুর্নীতিবাজ, যাদের কাছে কোটি কোটি অবৈধ টাকা পাওয়া গেছে, বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করেছে- তারা ছিল আমাদের শাসক। ঝালকাঠিতে কোটি কোটি অবৈধ টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুড়ে গেছে যে নেতার তিনি ছিলেন আমাদের নিয়ন্ত্রক। এমনকি এই বিষয়ে এখনও কোন মামলা হয়েছে বলে আমরা জানিনা।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এদেশের সকল রাজনৈতিক নেতা খারাপ ছিল না। আপনাদের সন্তান শেরে বাংলা একে ফজলুল হক কিংবা মওলানা ভাসানী রাজনীতিবিদ ছিলেন তারা কি দুর্নীতিগ্রস্ত ছিলেন? প্রেসক্লাবের সভাপতি এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের সংবিধান আমাদের রক্ষকবচ। আমাদের অধিকারের কথা সংবিধানে লিপিবদ্ধ আছে। সংবিধান প্রত্যেকে বাসায় রাখবেন এবং পড়বেন। জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামের বিভিন্ন চুক্তিতে আমাদের অধিকার সুস্পষ্ট আছে। আমরা যদি সচেতন হই সুশাসন প্রতিষ্ঠা করা মোটেই কঠিন নয়। আমার টাকায় বেতন নাই যে কর্মচারী তাকে স্যার স্যার বলে মাথায় তুলে আমরাই অবৈধ প্রস্তাব দিয়ে কাজ আদায় করি। ভোটের সময় ভোট বিক্রি করি। এই সব কিছু পরিত্যাগ করতে হবে। মত বিনিময় সভা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না সহ এনসিপি নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ, বিএনপি’র কে এম জুয়েল, লাভলী আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝালকাঠি জেলা সেক্রেটারি প্রশান্ত দাস হরি, কবরস্থান জামে মসজিদের ইমাম, পাবলিক হরিসভার পুরোহিত প্রমুখ বিভিন্ন প্রশ্ন করেন, প্রধান অতিথি সকলের প্রশ্নের উত্তর দেন ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমতলা রোডে “গ্রিন ফোর্স বাংলাদেশ”ঝালকাঠি জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়। অ্যাডভোকেট সাকিনা আলম লিজা সভাপতি, মু আল আমীন বাকলাই সিনিয়র সহ-সভাপতি ও অ্যাডভোকেট কামরুল আহসান খানকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়।একই সঙ্গে সৈয়দ আলী আহসানকে সভাপতি ও মশিউর রহমান শাহীনকে সহ-সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট একটি যুব কমিটিও গঠন করা হয়। জে/এ

আপনার মতামত লিখুন :