


এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পার্বত্য জেলা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ০৮ নং ক্লাস্টারের ঘিলাতলী পাড়াকেন্দ্র পরিদর্শন করা হয়।

৯ জানুয়ারী-২০২৩ খ্রি. সোমবার সকাল সাড়ে ১১ টায় পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ০৮ নং ক্লাস্টারের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ঘিলাতলী পাড়াকেন্দ্র পরিদর্শন করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক শফি উল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার, রুমেন শর্মা প্রমুখ।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, টেকসই সামাজিক সেবা প্রধান প্রকল্পের নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা প্রকল্প ব্যবস্থাপক, মো. রুহুল আমিন হেলালী, নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী শিক্ষা অফিসার, মো. আকতার উদ্দিন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. নুরুল আবছার। টেকসই সামাজিক সেবা প্রধান প্রকল্পের
সহকারী প্রকল্প ব্যবস্থাপক, ছানা উল্লাহ ও রুপায়ন চাকমা। ৮ নং ক্লাস্টারের মাঠ সংগঠক, জান্নাতুল ইয়াছমিন জান্নাত, সংশ্লিষ্ট পাড়াকর্মী, শাহেদা আক্তার ও ঘিলাতলী পাড়াকেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি, মনির আহমেদ।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ক্লাস্টারের ঘিলাতলী পাড়াকেন্দ্র পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা, উক্ত অনুষ্ঠান অতিথিগণ, ছাত্র-ছাত্রীদের সমাপনী সনদ, স্কুল ড্রেস ও নতুন বছরের জন্য বই বিতরণ করেন। পরিশেষে প্রকল্পের জন্যে ভবিষ্যতে আরও ভালো করার লক্ষে সকলে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :