[gtranslate]

টেকেরহাট বন্দরে এনআরবিসি ব্যাংক এর ৯৬ তম শাখার উদ্বোধন।


প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২২, ৪:৪২ অপরাহ্ন / ৪৭২
টেকেরহাট বন্দরে এনআরবিসি ব্যাংক এর ৯৬ তম শাখার উদ্বোধন।

 

মাহমুদুল হাসান
রাজৈর উপজেলা প্রতিনিধি

 

মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরের মিল্ক ভিটা সড়কের লস্কর প্লাজায় এনআরবিসি ব্যাংক এর টেকেরহাট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে (২১ ডিসেম্বর) বুধবার দুপুর ১২টায় ব্যাংকের দোতলার ছাদে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনআরবিসি ব্যাংক এর টেকেরহাট শাখার শুভ উদ্বোধন করেন সাবেক নৌমন্ত্রী ও কেন্দ্রীয় আঃ লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

এসময় ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকের শাখা ব্যাবস্থাক ওমর ফারুকের পরিচালায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী , রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন, উপজেলা আঃ লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, সাবেক জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল, সাংবাদিক শাহাদাত হোসেনসহ প্রমূখ।

এসময় রাজৈর উপজেলার আওয়ামী লীগের রাজনৈতিক নেত্রীবৃন্দ , ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।