[gtranslate]

ডিজিটাল বাংলাদেশ দিবসে মানিকছড়িতে শোভা যাত্রা ও আলোচনা সভা


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ৯:২১ অপরাহ্ন / ৩৭৬
ডিজিটাল বাংলাদেশ দিবসে মানিকছড়িতে শোভা যাত্রা ও আলোচনা সভা

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমুলক উন্নতি” এই প্রতিপাদ্যে দেশ ব্যাপী পালিত হচ্ছে “ডিজিটাল বাংলাদেশ দিবস”। এই উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

১২ ডিসেম্বর-২০২২ খ্রি. সকাল সাড়ে ৯টায় পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব, কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী। পরে শোভা যাত্রা শেষে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।