

সুজন, তানোর (রাজশাহী) প্রতিনিধি-
১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর রেজা, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন, তানোর থানার ওসি আব্দুর রহিম, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলীসহ ২টি পৌরসভা ও ৭টি ইউপির প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তীবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :