

স্টাফ রিপোর্টার
বৈঠকে ঘোষিত বগুড়া জেলার প্রার্থী তালিকা অনুযায়ী—
বগুড়া-৬ (সদর): তারেক রহমান
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর): বেগম খালেদা জিয়া
বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম
বগুড়া-২: স্থগিত (পরে ঘোষণা করা হবে)
বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার
বগুড়া-৪: মোশাররফ হোসেন
বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ
দলীয় সূত্রে জানা গেছে, এই প্রাথমিক প্রার্থী তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে। এরপর প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে প্রার্থী হওয়া দলের জন্য প্রতীকী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কর্মী ও ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টিতে ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :