[gtranslate]

ত্রাণ বিতরণের মধ্যে দিয়ে আত্ম প্রকাশ “পশ্চিম নোয়াখোলা ইসলামি ফাউন্ডশন”


প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৪, ৮:১৫ অপরাহ্ন / ১১৭
ত্রাণ বিতরণের মধ্যে দিয়ে আত্ম প্রকাশ “পশ্চিম নোয়াখোলা ইসলামি ফাউন্ডশন”

মোঃ মনির হোসেন সোহেল,
স্টাফ রিপোর্টার-

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো প্রবাসীদের অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী “সংগঠন পশ্চিম নোয়াখোলা ইসলামি ফাউন্ডেশন”।

সংগঠনটি সদস্যরা কোমর সমান পানিতে ভিজে অসহায়, সুবিধা বঞ্চিত ও বন্যার্তদের মাঝে প্রায় শতাধিক পরিবারের মাঝে শুকনো ও ভারী খাবার বিতরণ করেন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের পশ্চিমে অবস্থিত। ইতালি প্রবাসী প্রধান উপদেষ্টা সৌরভ খান ও সহকারী উপদেষ্টা আহাদ খান এর সহযোগিতায় আত্ম মানবতার সেবায় কাজ করে মানুষের পাশে সেবা দেওয়ার প্রত্যয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন।