[gtranslate]

দোয়ারাবাজারে নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের মতবিনিময়


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন / ১৪০
দোয়ারাবাজারে নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের মতবিনিময়

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে সুনামগঞ্জ- ৫( ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা  পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠন, প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিরা।

এসময় বক্তারা দোয়রাবাজার উপজেলার  আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে সমস্যা ও পরামর্শ উপস্থাপন করেন।

উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এছাড়া সর্বস্তরের উন্নয়নে সর্বোপরি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।