[gtranslate]

ধুনটে অরুণোদয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন / ১৩৩
ধুনটে অরুণোদয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অরুণোদয় ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অত্র কলেজ মাঠে অরুণোদয় ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ছোলায়মান হোসেন।

উদ্বোধনী খেলায় কলেজের রোভার স্কাউট দল ৩-২ গোলে ডিগ্রি পাসকোর্স দলকে হারিয়ে বিজয়ী হয়েছে। খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রোভার স্কাউট দলের খেলোয়ার হাসান মাহমুদ।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ছোলায়মান হোসেন, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, ধুনট সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক আব্দুল মান্নান, প্রভাষক হাফিজুর রহমান, আরিফুর রহমান, মামুনার রশিদ ও শাসছুন নাহার।

এ/জে