

মোঃ আনোয়ার হোসেন ধুনট ( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায়, উপজেলা পর্যায়ে জাতীয় শিশু – কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর)রোজ সকাল ১০ ঘটিকায় মডেল মসজিদ হল রুমে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক আয়োজনে ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মীর আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ইমাম – মোয়াজ্জেম সমিতির সভাপতি আবু সুফিয়ান সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার আব্দুল হালিম,বাংলাদেশ মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, ইসলামিক পাঠাগারের কেয়ারটেকার, আবু তাহের ,সাংবাদিক আইয়ুব রুহানি, ইফতেদায়ি মাদ্রাসার শিক্ষক, আবুল হাসেম,ইসলামিয়া মডেল একাডেমি মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাৎ হোসেন, জুয়েল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী ও শিক্ষক আব্দুস সাত্তারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :