

মোঃ আনোয়ার হোসেন,
ধুনট (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর ২০২৫) উপজেলার ওই স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খারুজ্জামান। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজন ব্যক্তিকে ৪৫ (পঁইতাল্লিশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খারুজ্জামান জানান জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জে/এ

আপনার মতামত লিখুন :