[gtranslate]

ধুনটে ২৫ কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৩, ৭:০৩ অপরাহ্ন / ৫৪৯
ধুনটে ২৫ কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদন

 

এনামুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার ধনুট উপজেলায় ২১ হাজার কৃষক চলতি শীত মৌসুমে প্রায় ২ হাজার হেক্টর জমিতে টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে!

আবহাওয়া অনুকূলে থাকায় সবজি ভালো ফলন হবে।

এতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন। জমিগুলো থেকে প্রায় ২৫ কোটি টাকার সবজি উৎপাদনের আশা করেছেন কিছু চাষীরা!

টমেটোর পাশাপাশি এসব স্থানে কমবেশি চাষ হয়েছে বেগুন ফুলকপি বাঁধাকফি মুলা লাউ শসা. গাজর পেঁপে লাল শাক পালং শাক ও বরবটিসহ অন্যান্য সবজি।

এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে!

স্থানীয় এক কৃষকের কাছে থেকে জানা যায় ” হাটের দিনের টমেটো কেনাবেচা সবচেয়ে বেশি হয়ে থাকে রাত তিন”টা থেকে শুরু হয় এই টমেটো হাট এখানে সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে টমেটো” নিয়ে আছে পাচঁথুপি হাটে বিক্রি করার জন্য।
তিনি আরো বলেন – এই টমেটো হাট অনেক বছর আগে থেকে শুরু হয়েছে এর আগে আরো বড় ছিলো, কিন্তুু করোনা আসার পর থেকে একটু ছোট হয়ে, গিয়েছে তারপর আমরা বলতে পারি যে- এই রকম গ্রামে এত বড় টমেটো হাট ধুনট উপজেলা কোথায় দেখা যায় না!

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সরকারী পণোদনার পাশাপাশি আবহাওয়া অনুকূল থাকায় ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে এখানকার কৃষকেরা আগাম জাতের শীতকালীন সবজি চাষে লাভের মুখ দেখছেন!
এছাড়া সবজি ক্ষেএে রাসায়নিক সার প্রয়োগ না করেই ফলন বৃদ্ধি করা যায়. সে বিষয়েও সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে!

এ/হ