

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর “জীবনের চাকা ঘুরবে এখন” এই প্রতিপাদ্য নিয়ে নতুন একটি মডেল হোন্ডা সাইন-১০০ সিসি মোটর সাইকেল উন্মোচন করা হয়েছে। নতুন মডেল সাইন-১০০ সিসি ৩ টি রঙের পাওয়া যাচ্ছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) বিকেলে সরদার হোন্ডা সেন্টারে নতুন মডেল মোটরসাইকেল হোন্ডা-১০০ সিসি উন্মোচন আনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ সরদার মেশিনারীজ স্বত্বাধিকারী মো.দুলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নজিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক এ.জেড মিজান, সরদার হোন্ডা সেন্টারের স্বত্বাধিকারী মো.আব্দুল করিম, হোন্ডা মোটর সাইকেলের এরিয়া ইনচার্জ কবির আহমেদ, সার্ভিস সেন্টারের ম্যানেজার ইমামুল মুরছালিন। প্রমুখ। জে/এ

আপনার মতামত লিখুন :