[gtranslate]

নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নে পাড়াকেন্দ্র ভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ৯:৪৪ অপরাহ্ন / ৫০৬
নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নে পাড়াকেন্দ্র ভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

 

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত একটি জনপ্রিয় ও জনসম্পৃক্ত প্রকল্প, ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায়, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঠান্ডাঝিড়ি পাড়াকেন্দ্রে কোভিড পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিশুদের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন ও শিক্ষা কার্যক্রমে শিশুদের ধরে রাখার নিমিত্তে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়।

১২ ডিসেম্বর-২০২২ খ্রি. সোমবার সকাল ১০ টায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ০৮ নং ক্লাস্টারের ঠান্ডাঝিড়ি পাড়াকেন্দ্রের আওতাভুক্ত পাড়াবাসীদের নিয়ে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় কোভিড পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিশুদের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন ও শিক্ষা কার্যক্রমে শিশুদের ধরে রাখার নিমিত্তে কমিউনিটি সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঠান্ডাঝিড়ি পাড়াকেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি, শাকিল আহমদ।

কমিউনিটি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক, মো. রুহুল আমিন হেলালী. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, মো. ছানা উল্লাহ এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, মাঠ সংগঠক,জান্নাতুল ইয়াছমিন, পাড়াকর্মী, ইয়াছমিন আক্তার প্রমুখ।

এ ছাড়া অত্র পাড়াকেন্দ্র পিসিএমসি কমিটির সদস্যসহ ৪৪ জন উপকারভোগী পাড়াবাসী পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, কিশোর-কিশোরী, উক্ত কমিউনিটি সংলাপ অনুষ্ঠানে পাড়ার সকলেই অতি আগ্রহের সাথে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় পাড়াকেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ে শিশু উপস্থিতি, শিশু বিবাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা, শিশুকে শারীরিক শাস্তি না দেওয়া, শিশুকে লজ্জা না দেওয়া, শিশুকে তিরস্কার না করা সম্পর্কে এবং পাড়াকেন্দ্রের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।

 

এতে পাড়াবাসী ও অভিভাবকবৃন্দ প্রকল্পের কার্যক্রম দেখে অভিভূত হন এবং প্রকল্প চলমান রাখার বিষয়ে উপস্থিত সকলেই গুরুত্বের সাথে মতামত প্রকাশ করেন। উক্ত কমিউনিটি সংলাপে সকলের আলোচনায় পাড়াকেন্দ্রের ও প্রকল্পের সার্বিক মঙ্গল কামনা করা হয়।