

আবদুল্লাহ আল মামুন:
একক গোষ্ঠীবাদি স্বৈরাজনীতির খুন-জুলুম-স্বৈরদস্যুতন্ত্র থেকে সব মানুষের জীবন, সবার ধর্ম এবং রাষ্ট্র রক্ষায় মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহারের মূল দিকদর্শন।
আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার প্রকাশ উপলক্ষে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফেনী-৩ আসনের প্রার্থীর এক সংবাদ সম্মেলন আজ ফেনী জেলার দাগনভূঞা বাজারের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ফেনী-৩ আসনের ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী বলেন, সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল নতুন রাজনীতি মানবতার রাজনীতির আলোকে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা- অধিকার-স্বাধীনতা ভিত্তিক এবং খুন-সন্ত্রাস-অন্যায-অবিচার-দুর্নীতি-অপরাধমুক্ত দারিদ্রমুক্ত ও একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক উন্নত আধুনিক নিরাপদ শান্তিময় সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব World humanity revolution এর নির্বাচনী ইশতেহারের লক্ষ্য।
ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী বলেন, জীবন-ধর্ম-রাষ্ট্র-গণতন্ত্র-অর্থনীতি ও মানবাধিকারের মূল সংকট রাজনৈতিক সংকট। তাঁরা বলেন, একক ধর্মের নামে ধর্মের মূল আদর্শ ও মানবিক শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি জঙ্গিবাদি স্বৈরাজনীতি এবং মানবতাবিরধ্বংসী বস্তুবাদি জাতীয়তাবাদী একক গোষ্ঠীবাদি স্বৈরাজনীতি ই জীবন, ধর্ম ও রাষ্ট্রের সকল সংকট ও দুর্দশার মূল কারণ।
ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী বলেন, একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদের নামে চলমান একক গোষ্ঠীবাদি স্বৈরাজনীতির বিষফল একক গোষ্ঠীবাদি স্বৈরাষ্ট্রব্যবস্থা। তাঁরা বলেন, একক গোষ্ঠীবাদি স্বৈরাষ্ট্রব্যবস্থা মানেই ক্ষমতাসীনদের বাইরে সবার জীবন রুদ্ধ করা, সবার ধর্ম-মত-পথ রুদ্ধ করা, সবার অধিকার-স্বাধীনতা-রুটি রুজি হরণ করা।
ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী বলেন, একক গোষ্ঠীবাদি স্বৈরাজনীতির বিষফল একক গোষ্ঠীবাদি স্বৈরাষ্ট্রব্যবস্থার খুন-জুলুম-ধর্ষণযজ্ঞ-হিংস্রতা-পাশবতা-রুদ্ধতা-অধিকার হরণ-জীবনের স্বাধীনতা হরণ-রাষ্ট্রীয়সন্ত্রাস-দলীয়করণ-চুরি ডাকাতি দুর্নীতি-মিথ্যা মামলা-স্বৈদস্যুতা-জবরদখল থেকে সব ধর্মের সব মত পথের সব মানুষের জীবন- সবার নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-জীবিকা রক্ষার একমাত্র উপায় সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দান ও এ যুগে আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি।
ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী বলেন, বিগত ইতিহাসের যুগ যুগ ধরে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রব্যবস্থা না থাকায় মানবতাবিরুদ্ধ এক গোষ্ঠীবাদি স্বৈরাজনীতির সৃষ্ট স্বৈরাষ্ট্রব্যবস্থার পরিণতিতে জীবন, ধর্ম ও রাষ্ট্র শুধু সীমাহীন সংকটে নিপতিত নয়, অস্তিত্ব সহ বিনাশ হয়ে গেছে। তাঁরা বলেন, চলমান এ চরম বিনাশী আঁধার থেকে সব মানুষের জীবন- সবার ধর্ম- রাষ্ট্র-গণতন্ত্র-জীবনের স্বাধীনতা ও মানবাধিকার পুনরুদ্ধারের একমাত্র উপায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব ফেনী জেলার নেতৃবৃন্দ। ইশতেহার পাঠ করেন- ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের প্রার্থী হাসান আহমেদ।
আপনার মতামত লিখুন :