[gtranslate]

নেকবক্ত দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর বিভিন্ন অনিয়ম দুর্নীতির দায়ে সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন / ১০৪
নেকবক্ত দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর বিভিন্ন অনিয়ম দুর্নীতির দায়ে সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

শ্যামল চন্দ্র রায়
জলঢাকা নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দুই নং ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন যাবত সভাপতির দায়িত্ব পালন করে আসতেছেন সাইফুল ইসলাম মুকুল। ১৯শে আগস্ট রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় সাইফুল ইসলাম মুকুলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরে তার অপসনের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই উপস্থিত থেকে মানববন্ধনটি সফল করেন। মানববন্ধনে বলা হয় সাইফুল ইসলাম মুকুল টানা ৩০ বছর ধরে দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর কিভাবে দায়িত্ব পালন করেন আমরা জানতে চাই। তিনি ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম এই প্রতিষ্ঠানে করে থাকেন। শুধু তাই না যেটা ইউনিয়ন পরিষদের বরাদ্দ সেটা তিনি স্কুল থেকে পরিচালনা করে আসতেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদের কিছু ছাত্র বলেন এই লোকটি হচ্ছে সুবিধাবাদী যখন যেই দল ক্ষমতায় আসে সেই দলের হয়ে তিনি কাজ করেন। এবার আর সেই সুযোগ দেওয়া হবে না তাকে চিহ্নিত করে ফেলছেন ডাউয়াবাড়ী ইউনিয়ন বাসি। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতিকে দু বার চেয়ারম্যান নির্বাচিত হন । বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। পরে মানববন্ধন থেকে স্লোগানে শ্লোগানে মুখরিত বাজার ঘাট এলাকা এক দফা এক দাবি মুকুল চেয়ারম্যানের অপসারণ বাধ্যতামূলক করতে হবে। এবং ওই মানববন্ধন থেকে বক্তারা বলেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। দুর্নীতিবাজ চাঁদাবাজ ভূমিদস্যুর এখনই সরিয়ে দিয়ে প্রতিষ্ঠানের নতুন করে সভাপতি নিয়োগ দিয়ে, শিক্ষার্থীদের সুন্দরভাবে লেখাপড়ার মানকে এগিয়ে নিতে হবে। এতদিন শিক্ষকরা মুখ খুলতে ভয় করেছিলেন সাইফুল ইসলাম মুকুলের ভয়ে কিন্তু আজকে শিক্ষকরা প্রাণ খুলে বক্তব্য দেন বলেন কিভাবে একজন মানুষ ৩০ বছর ধরে সভাপতি পদে বহাল থাকেন আমরাও জানতে চাই। প্রশাসনের কাছে আমাদের এই দাবি মুকুল চেয়ারম্যান কে সভাপতির পদ থেকে বহিষ্কার করতে হবে। নয়তো ছাত্র-জনতা কখন কি ঘটনা ঘটায় বলা বড় মুশকিল। তার অপসরণ হলে এই শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হবে ।