[gtranslate]

নেত্রকোণায় প্রাক বড়দিন উদযাপিত হলো


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২২, ৬:১৫ অপরাহ্ন / ৪৩৫
নেত্রকোণায় প্রাক বড়দিন উদযাপিত হলো

শামীম তালুকদার ঃ

আসন্ন ২৫ ডিসেম্বর খ্রীস্টধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনকে সামনে রেখে নেত্রকোণায় প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) নেত্রকোণা সদরে রঙ্গের বাজারে সিয়োন চার্চ এর নিজস্ব কার্যালয়ে সকাল ১১টায় এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের আনুষ্ঠানিকতায় ছিল আগত অতিথিদের বরণ, বড়দিনের উপাসনা, ধর্মীয় আলোচনা, বড়দিনের কেক কাটা ও প্রীতি ভোজ।

সিয়োন চার্চের প্রধান আন্দ্রীয় বাড়ৈ এর সভাপতিত্বে ও বিপুল দাস এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফাস্টর সঞ্জিত নাথ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক হিউবার্ড চক্রবর্তী, স্থানীয় পৌর কমিশনার শামীম রেজা সরল, কলেজ শিক্ষক মো: শাহজাহান, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম তালুকদার ও সাংবাদিক সুস্থির সরকার । চার্চ প্রধান আন্দ্রীয় বাড়ৈ জানান, চাকুরি সুবাদে যারা একসাথে আছেন, বড় দিনে সবাই প্রত্যেকের বাড়িতে চলেন যাবেন তাই প্রতিবছরই তারা প্রাক বড় দিন উদযাপন করে থাকেন।

উপস্থিত সকলে প্রাক বড়দিনের প্রার্থনায় সামিল হয়ে দেশ তথা বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করেন।